ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

লক্ষ্মীপুরে বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজতে মাইকিং!

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:০০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • 165

তবারক হোসেন আজাদ:লক্ষ্মীপুরের রায়পুর শহরের এক ব্যস্ত দুপুর। চারদিকে যানবাহনের শব্দ আর মানুষের কোলাহল। হঠাৎ সেই ভিড় ঠেলে কানে ভেসে এলো একটি মাইকিংয়ের আওয়াজ। সাধারণ মানুষ ভাবলেন হয়তো কোনো বিশেষ ছাড়ের অফার বা নতুন কোনো পণ্যের প্রচারণা।

কিন্তু মাইকিংয়ের কথাগুলো কান দিয়ে শুনতেই সবার চোখ যেন কপালে! কোনো তেল বা সাবান নয়, মাইকে সরাসরি ঘোষণা করা হচ্ছে ‘বিসিএস ক্যাডার’ পাত্রের বিয়ের কথা! অটোরিকশায় রঙিন পোস্টার সাঁটিয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে এই বিচিত্র বিজ্ঞাপন, যা দেখে অবাক হওয়া ছাড়া পথচারীদের আর কোনো উপায় ছিল না।

‘ঘটক সেবা’ নামক একটি অনলাইন প্রতিষ্ঠানের এই প্রচারণায় শুধু বিসিএস ক্যাডারই নয়, তালিকায় আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার থেকে শুরু করে প্রবাসী এবং ডিভোর্সি পাত্র-পাত্রীর খোঁজও। মাইকিংয়ের আকর্ষণীয় ভাষায় বিসিএস ক্যাডার পাত্রকে যেভাবে সবার সামনে উপস্থাপন করা হয়েছে, তা লক্ষ্মীপুর জেলায় আগে কখনো দেখা যায়নি।

ডিজিটাল যুগে যেখানে মানুষ জীবনসঙ্গী খুঁজতে অ্যাপের ওপর নির্ভরশীল, সেখানে রায়পুরের রাস্তায় এভাবে সশরীরে মাইকিং করে জীবনসঙ্গী খোঁজার এই পদ্ধতি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইনভিত্তিক এই প্রতিষ্ঠানটির লক্ষ্মীপুর জেলা পরিচালক মো. শরিফ হোসেন বলেন, মূলত পাত্র-পাত্রীর সন্ধানেই তারা এ ভিন্নধর্মী প্রচারণার পথ বেছে নিয়েছেন।

তাদের দাবি, এটি মানুষের কাছে পৌঁছানোর একটি সহজ উপায়। প্রচারণার উদ্দেশ্য সফল হোক বা না হোক, এই ঘটনাটি প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের বিয়ের বাজারে পেশাদারিত্বের মোড়কে এখন এক নতুন ধরনের প্রতিযোগিতার লড়াই চলছে। এখন দেখার বিষয়, এই ‘মাইকিং’ শেষ পর্যন্ত কতজন বিসিএস ক্যাডারকে বিয়ের পিঁড়িতে বসাতে সাহায্য করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে বিসিএস ক্যাডার পাত্রের জন্য পাত্রী খুঁজতে মাইকিং!

আডেট সময় ০৯:০০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬