ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ভূমি অফিসের সেবা নিয়ে গণশুনানি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • 95

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নের লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে অংশ নিয়ে প্রায় অর্ধশতাধিক নাগরিক ভূমি সংক্রান্ত নানা অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও ভোগান্তির অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে এসব সমস্যার দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্ন, অভিযোগ ও পরামর্শের জবাব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভি দাস। তিনি ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রশাসনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। সনাক লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মো. রফিকুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টিআইবি ক্লাস্টার কো-অর্ডিনেটর (চট্টগ্রাম) মো. জসীম উদ্দিন, প্রফেসর জেড এম ফারুকী, সনাকের সহসভাপতি মো. হুমায়ুন কবির ও শিপ্রা তালুকদার। এছাড়া টিআইবি এরিয়া ম্যানেজার আবদুর রব খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভূমি অফিসের সেবা নিয়ে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ভূমি অফিসের সেবা নিয়ে গণশুনানি

আডেট সময় ০৬:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬