ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুরআন প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে হবে: আবুল খায়ের ভূঁইয়া এমপি  মা ইলিশ রক্ষায়: ১৬দিনের অভিযানে আটক ১২৭ জেলে, ৩১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ লক্ষ্মীপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:৫৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • 33

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে জাকির হোসেন জুয়েল(৩৫) নামে এক যুবককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। অভিযোগ রয়েছে তিনি এলাকায় ‌মাদক কারবারির সঙ্গে জড়িত। রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগানে এঘটনা ঘটে। পরে সুপারী বাগান থেকে নিহত জাকির হোসেন জুয়েলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মাদক কারবার নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগানে জুয়েলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত জুয়েলের মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে জুয়েল মাদক কারবারীর সাথে জড়িত রয়েছে। সম্প্রতি মাদক মামলায় দীর্ঘদিন কারাভোগ শেষে জামিনে বের হয়ে আসেন। মাদক কারবারির বিরোধ নিয়ে জুয়েলকে গলায় ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর বাগানে মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, কয়েকদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিল। মাদক নিয়ে দ্বন্দ্বেই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিতসহ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুরআন প্রতিযোগিতা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করতে হবে: আবুল খায়ের ভূঁইয়া এমপি 

লক্ষ্মীপুরে মাদক কারবারিকে কুপিয়ে হত্যা

আডেট সময় ০৭:৫৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬