ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • 90

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জের বশিকপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় বিএনপি নেতার বাড়িতে বোমা হামলার প্রতিবাদ. মাদক ব্যবসা বন্ধ, জড়িতদের গ্রেফতার দাবীতে বিক্ষোভ,সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। বিকালে বশিকপুরের কাশিপুরের রাস্তার মাথায় সর্বস্তরের মানুষের উদ্যেগে ঘন্টাব্যাপী এই কর্মসুচি পালন করা হয়। স্থানীয় সমাজসেবক মোস্তফা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারন সম্পাদক মহিউদ্দিন পাটওয়ারী বিটু,জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক একেএম ফরিদ উদ্দিন, বশিকপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মো. আল আমিন, বিএনপি নেতা নুরুল আমিন,আলতাফ হোসেন পাটওয়ারী ও শাহ জামালসহ আরো অনেকেই।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, মাদকাসক্ত ও মাদক কারবারীদের অত্যাচারে অতিষ্ট সাধারন মানুষ। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে নানা নির্যাতনের শিকার হতে হচ্ছে। মাদক ব্যবসার কারনে স্কুল পড়ুয়া থেকে শুরু করে উঠতি বয়সী তরুন-তরুনীরা ধ্বংস হয়ে পড়েছে। মাদকের টাকা জোগাড় করার জন্য নানা ধরনের অপরাধের সাথে জড়িত হচ্ছে। অনেক সময় হত্যার মতো ঘটনাও ঘটে চলছে বলে অভিযোগ করেন বক্তারা। মাদক কারবারীদের সাথে রাজনীতিবিদ ও এক শ্রেনীর অসাধু আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও জড়িত। তাদের ইন্ধনে মূলত মাদক বেচা-কিনা হয়। কারা মাদক ব্যবসা করে,সে তালিকা পুলিশের কাছে রয়েছে। তাই আগামী এক সপ্তাহের মধ্যে যদি চিহিৃত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা না হয়, তাহলে কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরে মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন

আডেট সময় ০৬:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬