ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে মাদক ব্যবসা বন্ধ-চুরি ও আতঙ্কে এলাকাবাসী, মূল হোতা শাকিবের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

  • মেঘনার তীর
  • আডেট সময় ১২:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 75

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে চলমান মাদক ব্যবসা বন্ধে ও চুরি- আতংকে ব্যবসায়ী ও স্থানীয়রা। এসব অপকর্মের মূল হোতা সাকিব বাহিনীর প্রধান সাকিবের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। দুপুরে জকসিন-চাঁদখালী সড়কের রাজু পাটওয়ারীর ইটভাটা এলাকায় এই বিক্ষোভ করা হয়। এর আগে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে শতাধিক স্থানীয় বাসিন্দা অংশ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেন।

এতে বক্তব্য রাখেন, শাহাদাত পাটওয়ারী, আলিমুর রাজী রাজু, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহির পাটওয়ারী, যুগ্ম-সাধারন সম্পাদক হানিফ ভূইয়া, যুবদল নেতা সাহেদ শরীফ, রাকিব পাটওয়ারী,কবির ভূইয়া, ইউপি সদস্য আবদুল আল মুকিত,ওয়ার্ড বিএনপির সভাপতি মহিউদ্দিন ও শ্রমিকদল নেতা আবদুল হান্নান বাপ্পীসহ আরো অনেকেই।

বক্তারা অভিযোগ করে বলেন, সাকিব বাহিনীর প্রধান সাবিক ও তার সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ট এলাকাবাসী। তার বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ইতিমধ্যে কয়েকবার গ্রেফতার হয়েছে। আবার জামিনে বের হয়ে যায়। গত কয়েকদিনে ইউনিয়নের বিভিন্ন এলাকার একাধিক বাড়ি,ব্যবসা-প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া প্রকাশ্যেই মাদক বিক্রি ও সেবন করা হচ্ছে। প্রতিবাদ করলে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। সম্প্রতি ফারুক নামে এক ব্যাক্তি এসব অপকর্মের বিষয়ে স্থানীয়দের জানানোর পর দিনের বেলায় জকসিন বাজার থেকে তাকে অপহরণ করে তুলে নিয়ে নির্যাতন ও ভয়ভীতি দেখায় সাকিব ও তার লোকজন। এতে করে সাধারন মানুষের মধ্যে এক ধরনের ভয় ও আতংক বিরাজ করছে। পাশাপাশি উঠতি বয়সী কিশোররা ধ্বংস হয়ে যাচ্ছে। তাই দ্রুত সাকিব বাহিনীর প্রধান সাকিব ও তার সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে মাদক ব্যবসা বন্ধ-চুরি ও আতঙ্কে এলাকাবাসী, মূল হোতা শাকিবের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

আডেট সময় ১২:৩০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬