স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে রামগতি ও রায়পুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৮জেলেকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে আটজনকে আটক করে জেলা মৎস্য বিভাগ। ভ্রাম্যমান আদালত বসিয়ে ৪জনকে দুই হাজার টাকা করে জরিমানা ও চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এর আগের দিন একই অভিযোগে ১২জনকে আটক করে মৎস্য ও কোষ্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০০০ টাকা করে ১১ জনকে ২২ ০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এক জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জালজব্দ করা হয়। পরে সাজু মোল্লারমাছ ঘাট এলাকা পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে। এসময় নদী ও সাগরে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। নিষেধাজ্ঞা কার্যকর করতে তেঁতুলিয়া নদীতে নিয়মিত অভিযান চালানো হবে। কেউ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এ সময় মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পাবে, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেঘনার তীর 



















