ঢাকা ১০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

লক্ষ্মীপুরে শেষ মুহূর্তে গরু বাজার জমে উঠেছে, বড় গরু নিয়ে বিপাকে ব্যপারীরা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:১৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • 107

স্টাফ রিপোর্টার: গত দুইদিন বৃষ্টির কারনে কিছুটা সমস্যা হলেও  শেষ মুহূর্তে লক্ষ্মীপুরে জমে উঠেছে গরুর হাট। প্রতিটি হাট ভরে উঠেছে দেশি জাতীয় গরু-ছাগলে। জেলাজুড়ে স্থায়ী ও অস্থায়ী মিলে ৯০টি হাটে বেচা-কেনা শেষ পর্যায় রয়েছে। তবে ছোট-মাঝারী গরু বেচা-কিনা বেশ ভালো হলেও বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা। তবে, হাটগুলোতে এবার মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে। শেষ মুহূর্তে হাটের বেচাবিক্রির পাশাপাশি ভারতীয় গরুর দাপট না থাকায় পশু কয়েকগুণ বিক্রি বেড়ে যাবে এবং খামারিরা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাবেন বলে আশা করেন অনেকেই।

এদিকে বুধবার সকালে পৌর গরু বাজারে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটে বড় প্রচুর পরিমান গরু রয়েছে। মাঝারী বা ছোট আকারের গরু কম দেখা যায়। এসময় কথা হয়, গরু ব্যাপারী আবুল বাশারের সাথে। তিনি বলেন, খামারে দুই শতাধিক গরু ছিল। ইতিমধ্যে ১শ ৯০টি গরু বিক্রি হয়েছে। ১০টি বড় গরু রয়েছে। যেগুলোর দাম সাড়ে তিন লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত রয়েছে। এইগুলো বিক্রি করতে কষ্ট হচ্ছে। কারন আজকে শেষ হাট। দাম কিছুটা কম হলেও ছেড়ে দিব। অন্য গরুতে ভালো দাম পেয়েছি। একই কথা বলেন,গরু ব্যাপারী মুনছুর আলী। তিনি বলেন, ৬মাস আগে যশোর,চাপাইনবাবগঞ্জ থেকে ২০টি গরু কিনে এনে লালন-পালন করি। বাজারে ১৮টি গরু বিক্রি হয়েছে। দুইটি নিয়ে হাটে আছি। আশা করি বিক্রি করতে পারবো। দামও ভালো পেয়েছি। বাজার ব্যবস্থাপনা ও আইনশৃংখলা বাহিনীর তৎপরতা নিয়ে সন্তষ্ট প্রকাশ করেন তিনি। শুধু আবুল বাসার বা মুনছুর আলীই নয়, একই চিত্র পুরো হাটের। আবার অনেকের দাবী, ভারতীয় গরুর দাপট না থাকায় দাম ভালো পাওয়া গেছে। এখন আর হাটে তেমন ছোট ও মাঝারী সাইজের গরু তেমন নাই। বড় গরুর ক্রেতা কম রয়েছে। এতে করে বিপাকে ব্যাপারীরা। তবে প্রচন্দের পশু কিনতে পেরে খুশি অনেকেই। আবার অনেকেই বাজারের ব্যবস্থাপনা নিয়েও সন্তুষ্ট প্রকাশ করেছেন।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. একেএম ফজলুল হক বলেন, এবার কোরবানীর জন্য লক্ষ্মীপুরে পশুর চাহিদা ৮৯ হাজার ২১৫টি থাকলেও ৯৫ হাজার ৪৭৭টি পশু প্রস্তুত রয়েছে। চাহিদার তুলনায় ৬ হাজার ২৬২টি বেশি। প্রত্যেকটি হাটে প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তারা নিয়োজিত ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা গরু অসুস্থ্য হলে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এখন পর্যন্ত বাজারের ব্যবস্থপনা খুবই ভালো ছিল। গরু ব্যাপারী বা খামারীরা গরুর দাম অনেক ভালো পেয়েছে। তারা অনেক লাভবান হয়েছে বলে দাবী করেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন-অর্থ). মো.হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, জেলার ৫টি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে ৯০টি হাট বসে। প্রত্যেকটি হাটে কয়েক স্তরের নিরাপত্তায় আইনশৃংখলা বাহিনী নিয়োজিত। হাটে জাল টাকা যেন ছড়াছড়ি করতে না পারে,সেইদিকে পুলিশের বিশেষ নজর ছিল। হাটে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা চাঁদাবাজি হয়নি। পুলিশ তৎপর রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে শেষ মুহূর্তে গরু বাজার জমে উঠেছে, বড় গরু নিয়ে বিপাকে ব্যপারীরা

আডেট সময় ০৯:১৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬