ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 73

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে গভীর রাতে সড়কে গাড়ি থামিয়ে চাঁদাবাজির অভিযোগে জাকির হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের সময় তার গায়ে লক্ষ্মীপুর পৌরসভার পৌর টোলের পোশাক দেখা যায়।

বুধবার (১৩ মে) দিবাগত রাত ১টার দিকে শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, জাকির সড়কে দাঁড়িয়ে চলন্ত ট্রাক থামিয়ে চালকদের কাছে চাঁদা দাবি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে সদর মডেল থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়কে চাঁদাবাজির সময় জাকিরকে হাতেনাতে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে সড়কে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

আডেট সময় ০৬:১৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬