ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুরে হাসপাতাল ভবন ভাঙচুরের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি মালিকের

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • 63

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে আরডিসি মা ও শিশু হাসপাতালের ভবন ভাঙচুর করে ১ কোটি ১৬ লাখ টাকার ক্ষতিসাধনের অভিযোগ অস্বীকার করেছেন ভবন মালিক সিরাজুল ইসলাম ওসমান। একই সঙ্গে ভাড়াটিয়া পক্ষের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ তুলে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) লক্ষ্মীপুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান।
লিখিত বক্তব্যে সিরাজুল ইসলাম ওসমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রায় ৩০ মাসের ভাড়া বকেয়া রয়েছে। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ ও আইনি নোটিশ দিয়েও সমাধান পাননি তিনি। একপর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি তালাবদ্ধ করে চলে যায় বলেও দাবি করেন তিনি।

হাসপাতালের মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, থানাকে অবহিত করে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মালামালের তালিকা তৈরি করা হয়েছে। পরে সেগুলো ভবনের নিচতলার ছয় কক্ষবিশিষ্ট একটি ইউনিটে অক্ষত অবস্থায় সংরক্ষণ করা হয়েছে। ভবন ভাঙচুরের অভিযোগের সত্যতা যাচাইয়ে ভাড়ার চুক্তিপত্র, মালামালের তালিকা, ছবি-ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পর্যালোচনার দাবি জানান তিনি। প্রয়োজনে নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতাও কামনা করেন ভবন মালিক।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুরে হাসপাতাল ভবন ভাঙচুরের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি মালিকের

আডেট সময় ১১:১৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬