ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 54

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের ঝুমুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করা হয়। আটকরা হলো- এমরান গাজি ও জয়নাল আবেদিন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
‎লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আদনান আরিফ রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর এলাকায় অবস্থান নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির পেছনে স্পেয়ার চাকার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটককৃতদের ‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে লক্ষ্মীপুর হয়ে নেত্রকোনায় নেওয়া হচ্ছিল। আটক ইমরানের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় মাদক বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আডেট সময় ০৮:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬