ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ১৪ সাবেক কর্মকর্তা-কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • 464

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সাবেক ১৪ কর্মকর্তা-কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে লক্ষ্মীপুর কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান। লক্ষ্মীপুর কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির উপদেষ্টা মাছুম কবির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া ও সহকারী কমিশনার হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মহসিন কবির ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা নুরে আলম চৌধুরী, সাবেক উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাহান, সাবেক উপপ্রশাসনিক কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, সরকারি কর্মচারী ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান, চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, কালেক্টরেট কর্মচারী সমিতির সভাপতি আল ইমরান ও সাধারণ সম্পাদক তোহিদুর রহমানসহ অনেকে।

বক্তারা জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য রেশনিং সুবিধা চালু এবং অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবি জানান। এ ছাড়া কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে বিভিন্ন বিষয় জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন তারা।

পরে অবসরপ্রাপ্ত রিপন চৌধুরী, অশোক কুমার চৌধুরী, মো. শাহজাহান, ক্ষুদিরাম মজুমদার, আবদুল করিমসহ ১৩ জন কর্মকর্তা-কর্মচারীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী মো. ইসমাইল হোসেনের পরিবারের সদস্যদেরও অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনা পাওয়া কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যদের হাতে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। এ ছাড়া সম্প্রতি লক্ষ্মীপুর জেলা প্রশাসনে যোগদান করা সাত কর্মকর্তা-কর্মচারীকেও ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ১৪ সাবেক কর্মকর্তা-কর্মচারীকে বিদায়ী সংবর্ধনা

আডেট সময় ০৫:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬