ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ১৫৬৮ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 42

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকায় শালীজ কালেকশনের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি বিশেষ দল। আটকরা হলেন— লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মকরধ্বজ এলাকার বরকন্দাজ বাড়ির আলমগীর হোসেন (৪০) এবং মান্দারী ইউনিয়নের মটবী এলাকার মেহেদী হাসান (১৯)।

ডিবি পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় আলমগীর হোসেনের কাছ থেকে ৯৮০ পিস এবং মেহেদী হাসানের কাছ থেকে ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধার হওয়া মোট ১ হাজার ৫৬৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

পুলিশ জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক কারবার ও মাদক বিস্তার রোধে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ১৫৬৮ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আডেট সময় ১১:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬