ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ১৯৪ পশু কোরবানি করে মাংস বিতরণ করে জামায়াত

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১৯৪টি গরু-ছাগল কোরবানি দেওয়া হয়েছে। এসব পশুর মাংস ২১ হাজার ২১৪ পরিবারে মধ্যে পৌঁছে দেন নেতাকর্মীরা। রোববার (৩১মে) সকালে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা জামায়াত সূত্রে জানা যায়, ‎জেলার বিভিন্ন পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ১৭৬টি গরু ও ১৮টি ছাগল কোরবানি দিয়েছে জামায়াত।

এর মধ্যে সদর উপজেলায় ৩৯টি গরু, চন্দ্রগঞ্জ উপজেলায় ৪৮টি, রামগঞ্জ উপজেলা ও পৌরসভায় ২৯টি, লক্ষ্মীপুর পৌরসভায় ৩১টি গরু ও ১টি ছাগল, রামগতি ও কমলনগর উপজেলায় ২৯টি গরু ও ১৭টি  ছাগল কোরবানি দেওয়া হয়েছে। ‎ঈদের দিন ও পরদিন এসব কোরবানির মাংস অসহায় পরিবারের মধ্যে পৌঁছে দেন নেতাকর্মীরা।

জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ বলেন, সংগঠনের পক্ষ থেকে এসব পশু আল্লাহর নামে কোরবানি দেওয়া হয়েছে। আমাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ও সুধী-শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় পশুগুলো কোরবানি করে অসহায় পরিবারগুলোর কাছে মাংস পৌঁছে দেওয়া হয়েছে।

‎‎লক্ষ্মীপুর জেলা জামায়াতের এস ইউ এম রুহুল আমীন ভূঁইয়া বলেন, ‘বহু বছর ধরে জামায়াতে ইসলামী মানবতার কল্যাণে কাজটি করে আসছে। যেসব পরিবার নানা কারণে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেনি। তাদের এই কোরবানির মাংস পৌঁছে দেওয়া হয়। সংগঠনের ব্যবস্থাপনায় পুরো জেলায় ১৯৪টি পশু আল্লাহর নামে কোরবানি করা হয়। অতীতের মতো আল্লাহ সন্তুষ্টি অর্জন ও মানুষের কল্যাণে আগামী দিনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ১৯৪ পশু কোরবানি করে মাংস বিতরণ করে জামায়াত

আডেট সময় ০৫:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬