ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ১ হাজার ইয়াবাসহ দুইজন আটক

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:২৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • 86

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর পৌর শহরে ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার দক্ষিণ স্টেশন এলাকার এসআর সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ এলাকার নুর ইসলামের ছেলে মো. সাহেদ (২৮) এবং নোয়াখালীর সুধারাম থানার মো. সিরাজের ছেলে মো. মুন্না (২৯)। ডিএনসি জানায়, আটক সাহেদ এলাকায় মাদকের ডিলার হিসেবে পরিচিত এবং তাঁর বিরুদ্ধে আগের সাতটি মাদক মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাহেদ চট্টগ্রাম থেকে মাদক এনে লক্ষ্মীপুরে পাইকারি বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় দক্ষিণ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সাহেদ ও মুন্নাকে আটক করা হয়। এ সময় তাঁদের তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।

সানোয়ার হোসেন আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ১ হাজার ইয়াবাসহ দুইজন আটক

আডেট সময় ১০:২৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬