ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ৩০ কিলোমিটার সড়কজুড়ে গর্ত-খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 64

স্টাফ রিপোর্টার: ছয় বছর ধরে সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত ও খানাখন্দে বেহাল হয়ে পড়েছে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক। রায়পুরের বোর্ডার বাজার থেকে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। েঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা বোর্ডার এলাকায় প্রায় এক কিলোমিটারজুড়ে বড় বড় গর্তে গাছের ডাল পুঁতে প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সর্বশেষ ২০১৮ সালের সংস্কারের পর থেকে বোর্ডার এলাকায় সড়কের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। কোথাও বিটুমিন উঠে গেছে, কোথাও ঢালাই নষ্ট হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও বিটুমিন ও ঢালাই উঠে এক জায়গায় জমে ‘টিলা’র মতো উঁচু অংশ তৈরি হয়েছে।

লক্ষ্মীপুর জেলার বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের পাশাপাশি লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা ও চট্টগ্রামের অনেক পরিবহণ চাঁদপুর হয়ে চলাচল করে। ফলে গুরুত্বপূর্ণ এ সড়কটির ওপর প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও যানবাহন নির্ভরশীল। সড়কের বেহাল অবস্থার কারণে চাঁদপুর থেকে নোয়াখালী যেতে স্বাভাবিকভাবে যেখানে প্রায় এক ঘণ্টা সময় লাগে, সেখানে এখন প্রায় তিন ঘণ্টা সময় লাগছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মোটরসাইকেল চালক জায়েদ হোসেন বলেন, রায়পুরের বোর্ডার বাজার থেকে লক্ষ্মীপুর সদরের দালাল বাজার পর্যন্ত সড়কের যে অবস্থা, একজন যাত্রীর লক্ষ্য থাকে ৩০ মিনিটের মধ্যে গন্তব্যে পৌঁছানো। কিন্তু এখন সেখানে দেড় ঘণ্টা সময় লেগে যায়।

ট্রাকচালক মাহমুদ হোসেন বলেন, রায়পুর থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পর্যন্ত সড়কটির অবস্থা খুবই করুণ। বড় বড় হাইড্রোলিক ট্রাক চলাচলের কারণে সড়ক আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক জায়গায় প্রয়োজনীয় পরিমাণে ঢালাই দেওয়া হয়নি। এ কারণে দিনে গাড়ি চালিয়ে রাতে বিশ্রাম নিতে হচ্ছে।

কক্সবাজারগামী জোনাকি পরিবহণের চালক মো. রুবেল বলেন, জায়গায় জায়গায় এমন অবস্থা যে গাড়িতে প্রচণ্ড ঝাঁকি লাগে। কখন গাড়ি উলটে যায়, সেই আতঙ্কে থাকতে হয়। এতে গাড়ি চালাতে কষ্ট হয়, গাড়ির বেয়ারিং নষ্ট হয়ে যায়। শরীরেও মারাত্মক ক্ষতি হয়। ফলে টানা দুই দিনও গাড়ি চালাতে পারি না।

স্থানীয়রা জানান, প্রতিনিয়ত সড়কটির গর্তে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও প্রাইভেট কার পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

সিএনজিচালক মো. বেলাল হোসেন বলেন, সড়কটি চার লেন করা হলে খুব ভালো হয়। ছোট গাড়িগুলো চালানোই যাচ্ছে না। রায়পুর, দালাল বাজার, জকশিন ও হাজিরপাড়া এলাকায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকে।

এ বিষয়ে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.নজরুল ইসলাম বলেন, শিগগিরই সড়কের বোর্ডার অংশের দুই কিলোমিটার সংস্কার করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ৩০ কিলোমিটার সড়কজুড়ে গর্ত-খানাখন্দ, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

আডেট সময় ০৬:০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬