ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ৩ লাখ ২০ হাজার শিশু পাবে ভিটামিন-এ ক্যাপসুল

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • 56

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে এবার প্রায় ৩ লাখ ২০ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা আমেনা বেগম, ফাতেমা আক্তার এবং জেলা তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলায় মোট ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১ লাখ ১৫ হাজার, রায়পুরে ৫১ হাজার ৩৫৫, রামগঞ্জে ৪৯ হাজার ৭৩০, রামগতিতে ৪৯ হাজার ৭৫০, কমলনগরে ৩৬ হাজার ৫৭৮ এবং লক্ষ্মীপুর পৌরসভায় ১৭ হাজার ৩৪৬ শিশু রয়েছে। মোট লক্ষ্যমাত্রার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ শিশু ভিটামিন-এ ক্যাপসুল পাবে।

সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীন বলেন, আগামী ২৮ জুন সারাদেশের মতো লক্ষ্মীপুরেও একযোগে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। জেলার ১ হাজার ৪৮০টি কেন্দ্রে নির্ধারিত বয়সী শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীসহ মোট ৩ হাজার ৫৬৮ জন জনবল কাজ করবেন। পাশাপাশি সার্বিক তদারকির জন্য ১৯৪ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ৩ লাখ ২০ হাজার শিশু পাবে ভিটামিন-এ ক্যাপসুল

আডেট সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬