স্টাফ রিপোর্টার” বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা উপলক্ষে শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
নোয়াখালী উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লক্ষ্মীপুরের উপপরিচালক কৃষিবিদ জহির আহমেদ, পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান, সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইনসহ সংশ্লিষ্টরা। উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির গাছের চারার স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় ১৮টি নার্সারি অংশ নিয়েছে। পরে জেলা কালেক্টরেটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
মেঘনার তীর 













