স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলার একমাত্র লিমিটেড ক্রীড়া সংগঠন লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের ঐতিহ্যের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা অনুষ্ঠিত হয়। ২৪ জুলাই ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও গুণীজন সন্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরুর সভাপতিত্বে সন্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ননী গোপাল ঘোষ। লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের মেম্বার আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের ফাউন্ডার মেম্বার হুমায়ুন কবির জুয়েল। বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সেক্রেটারী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সদস্য আব্দুর রব শামীম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাড. মহসিন কবীর স্বপন, লক্ষ্মীপুর জেলা কৃষক দল সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, লক্ষ্মীপুর জেলা কৃষক দল সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল সহ-সভাপতি সালমান হায়দার রাশেদ প্রমূখ।
অনুষ্ঠানে গুণীজন হিসেবে সন্মাননা দেওয়া হয় লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবুদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরুকে।
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা
-
মেঘনার তীর - আডেট সময় ০৪:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- 27
Tag :
জনপ্রিয় সংবাদ



















