ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণ করা ৮৫ খেলোয়াড়কে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: নতুন কুড়িঁ স্পোর্টস এ কৃতিত্বের স্বাক্সর রাখায় লক্ষ্মীপুরে ৮৫জন খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৩মে) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে খেলার সাথে সংশ্লিষ্ট কোচ ও কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর ৮ টি ইভেন্টের মধ্যে লক্ষ্মীপুর পৌরসভা ৭ টি ইভেন্টে অংশগ্রহণ করে ৬টিতে পদক অর্জন করে।

তার মধ্যে কাবাডি বালক ও বালিকায় জেলা চ্যাম্পিয়ন, ফুটবল বালকে জেলা চ্যাম্পিয়ন, দাবায় জেলা চ্যাম্পিয়ন ও রানার্সআপ, ক্রিকেটে জেলা রানার্স আপ, সাঁতারে ১১টি পদক অর্জন এবং এ্যাথলেটিকস এ ২টি পদক অর্জন করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহাদাত হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হোসেন কামরুল, সাবেক পৌর কাউন্সিলর সালমা আক্তার প্রমুখ।

এ সময় খেলোয়াড়দের উদ্দেশে পৌর প্রশাসক সম্রাট খীসা বলেন, ‘আমরা মনে করি, তোমাদের মধ্য থেকেই আগামীর জাতীয় খেলোয়াড় তৈরি হবে। আমাদের কাছে অর্থ মুখ্য বিষয় নয়, মুখ্য উদ্দেশ্য হলো তোমাদের সম্মান ও অনুপ্রেরণা দেয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণ করা ৮৫ খেলোয়াড়কে সংবর্ধনা

আডেট সময় ১১:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬