ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বিশ্ব ব্যাংকের সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)-এর আওতায় লক্ষ্মীপুর পৌরসভায় ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (CDP), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (CIP), পৌরসভার ডেভেলপমেন্ট প্ল্যান (PDP) এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার (১৭ মে) পৌর ভবনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পৌর প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন LGED, RUTDP, PMU-এর সহকারী প্রকৌশলী মো. সাইফুর রাহমান হৃদয়, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আ হ ম মোশতাকুর রহমান এবং পৌর প্রধান নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন।

দিনব্যাপী কর্মশালাটি উপস্থাপনা ও পরিচালনা করেন প্রকল্পের জেন্ডার স্পেশালিস্ট মোছা. সাজেদা বেগম। কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর সংযোগ জোরদারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, গ্রামীণ ও নগর

এলাকার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য। প্রকল্পের প্রথম ধাপে দেশের ৩৬টি জেলার অন্তর্ভুক্ত ৮১টি পৌরসভা ও ৬টি সিটি করপোরেশনে কার্যক্রম বাস্তবায়িত হবে। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন, যার মধ্যে ৫০ শতাংশ নারী।

কর্মশালায় আরও জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌর ভবন নির্মাণসহ বিভিন্ন আধুনিক নগরসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্প সামাজিক ও পরিবেশগত বিষয়সমূহকে গুরুত্ব দিয়ে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে বাস্তবায়ন করা হবে।

কর্মশালায় পৌরসভার টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি (TLCC)-এর সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকরা উপস্থিত ছিলেন। উপস্থিত বিশেষজ্ঞদের মধ্যে ছিলেন ডিজাইন ইঞ্জিনিয়ার সানিম আরেফীন, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এ মেহমুদ, মো. হাসিবুল হক এবং পরিবেশ বিশেষজ্ঞ অরুমিতা প্রসাদ।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

লক্ষ্মীপুর পৌরসভার উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আডেট সময় ০২:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬