ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • 38

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি সনাক-টিআইবি যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর সভার প্রশাসক সম্রাট খীসা।

সনাকের জেলা শাখার সভাপতি প্রফেসর মো. রফিকুল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি প্রফেসর জেড এম ফারুকী, পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, সনাকের সদস্য আবুল মোবারক ভূঁইয়া, খোদেজা খাতুন, টিআইবি এরিয়া ম্যানেজার আবদুর রব খান প্রমুখ।
সভায় প্রধান অতিথি সম্রাট খীসা তার বক্তব্যে বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার গতি আনতে একটি বেসরকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে। নিয়মিত ময়লা অপসারণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। খোলা ড্রেনের উপর স্লাব দেওয়ার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে নাগরিকদের ভূমিকা ব্যাপক। প্রত্যেক লোক তার ময়লা নির্ধারিত স্থানে রাখলে পৌর তা নিয়ে আসবে। তিনি নাগরিকদের সচেতন করতে সনাক-টিআইবি সহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।  এসময় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সনাকের অন্যান্য সদস্য, এসিজি- ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা

আডেট সময় ১১:০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬