ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর সরকারি কলেজে জুলাই স্মরণে গ্রাফিতি আঁকল ছাত্রদল

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 37

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে জুলাই গণ–অভ্যুত্থানকে স্মরণ করে দেয়ালে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এ সময় গত জুলাইয়ে আঁকা গ্রাফিতিগুলো নতুন রঙ ও তুলির আঁচড়ে আবারও ফুটিয়ে তোলা হয়। সোমবার (৩ আগস্ট) দুপুরে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি এ কর্মসূচির উদ্বোধন করেন।

কলেজ ক্যাম্পাসের সীমানাপ্রাচীরে আঁকা গ্রাফিতিগুলো নতুন করে সাজানো হয়। দেয়ালে ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘অচল করার জন্য নয়, দেশকে সচল করার জন্যই এসেছিল জুলাই’সহ বিভিন্ন স্লোগান ও বাণী স্থান পায়।

কর্মসূচিতে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাঈল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান নিরব, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইয়াসিন বাবলু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ উপস্থিত ছিলেন। গ্রাফিতি অঙ্কন কর্মসূচিতে ছাত্রদলের নেতা–কর্মীদের পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও পথচারীদেরও অংশ নিতে দেখা যায়।

ছাত্রদল সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাড়াও লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ, কফিলউদ্দিন ডিগ্রি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, ছাত্রদল বরাবরই জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে। জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতা-কর্মীদের ভূমিকা ছিল এবং অনেকে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন। তাদের স্মরণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গ্রাফিতি অঙ্কনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের ঘটনাকে স্মরণ করা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোই তাদের উদ্দেশ্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুর সরকারি কলেজে জুলাই স্মরণে গ্রাফিতি আঁকল ছাত্রদল

আডেট সময় ১১:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬