স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের ৪দফা দাবীতে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদের সভাপতি আবদুর রহিম আসাদ। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
দাবিসমূহ: লক্ষ্মীপুর জেলার সকল সরকারি সভা, সেমিনার ও রাষ্ট্রীয় আয়োজনে বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদের প্রতিনিধিকে যথাযথভাবে আমন্ত্রণ জানাতে হবে। জেলা আইনশৃঙ্খলা কমিটিতে বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংসদের একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের সময়কালীন (০৩ আগস্ট ২০২৪) গঠিত কমিটির তালিকা অনুযায়ী জুলাই-সংশ্লিষ্ট সকল কমিটি, সভা ও সেমিনারে সংশ্লিষ্ট সমন্বয়কদের আমন্ত্রণ ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সকল গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা (২৪/৭) হাফ পাস সুবিধা কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মেঘনার তীর 












