ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

শি জিনপিং- ট্রাম্প বৈঠকে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে

মেঘনার তীর ডেস্ক: প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে বাণিজ্য, ইরান যুদ্ধ ও তাইওয়ান ইস্যুকে গুরুত্ব দেবেন ট্রাম্প। অন্যদিকে, স্থিতিশীলতা ও মর্যাদার ওপর গুরুত্ব দেবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকে বিশ্ব পরাশক্তি হিসেবে চীনের মর্যাদা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১০ বছর পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বেইজিং সফরে গেছেন ডোনাল্ড ট্রাম্প।ট্রাম্প-শি বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বিশ্ব রাজনীতি ও অর্থনীতি সংকটের সম্মুখীন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মাঝেই বৈঠক করবেন বিশ্বের অন্যতম দুই ক্ষমতাধর দেশের রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়শই শি জিনপিংকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করলেও সাম্প্রতিক সময়ে মার্কিন পাল্টাশুল্ককে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। তবে তাঁদের আসন্ন বৈঠকটিকে দুই দেশের মধ্যে উত্তেজনা কমানোর উপায় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।হংকং বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আলেহান্দ্রো রিয়েস বলেন, বৈঠকে ট্রাম্প অবশ্যই নির্ভার থাকবেন। আর রাষ্ট্রীয় সফর হওয়ায় তাকে সেভাবেই সংবর্ধনা দেবেন শি জিনপিং। তবে বৈঠকটি প্রকৃত অর্থে ঝুঁকি কমানোর চেষ্টা। কারণ, এই আলোচনা কেবল বৈশ্বিক ভূ-রাজনীতিই নয়, বিশ্ব অর্থনীতির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে।এদিকে রয়টার্স বলছে, বৈঠকে ট্রাম্পের অগ্রাধিকার থাকছে মূলত তিনটি বিষয়ে- বাণিজ্য, ইরান ও তাইওয়ান।

এ প্রসঙ্গে আলেহান্দ্রো রিয়েস আরও বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে আমার মনে হয়, ট্রাম্প চাইবেন চীন যেন আরও বেশি মার্কিন পণ্য কেনে। বিমান ক্রয়ের বিষয়ে একটি চুক্তি নিয়েও কাজ চলছে। এছাড়া, ইরান নিয়েও কথা বলবেন তারা। পর্দার আড়ালে চীন যা করছে তার চেয়ে আরও বেশি কিছু করতে রাজি করাতে চাইবেন ট্রাম্প, যেন তেহরানের ওপর চাপ সৃষ্টি করে যুদ্ধের সমাধান করা যায়।’

আর বেইজিংয়ের দৃষ্টিকোণ থেকে, তাইওয়ানের বিষয়ে জিনপিংয়ের উদ্দেশ্য তিনটি এস’র ওপর কেন্দ্রীভূত। স্ট্যাবিলিটি বা স্থিতিশীলতা, স্ট্যাটাস বা মর্যাদা এবং সেন্স বা বিচক্ষণতা।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে বৃহত্তর স্থিতিশীলতা চায় চীন। কারণ সেখানকার সংঘাত সরাসরি দেশটির জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করে। এছাড়া, শি জিনপিং দায়িত্বশীল বৈশ্বিক শক্তি হিসেবে চীনের মর্যাদাকে আরও শক্তিশালী করতে চাইছেন বলেও মত তাদের।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

শি জিনপিং- ট্রাম্প বৈঠকে কোন বিষয়গুলো প্রাধান্য পাবে

আডেট সময় ১১:০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬