ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

শূন্যরেখায় থাকা সেই ব্যক্তি হঠাৎ নিখোঁজ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 63

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক শূন্যরেখায় টানা দুই দিন অবস্থান করার পর হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। বিজিবি ধারণা করছে- বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাকে রাতের কোনো এক সময় ফেরত নিয়ে গিয়ে থাকতে পারে।

স্থানীয়রা জানান, পাররামরামপুর ইউনিয়নের মধ্যেরচর সীমান্তের ১০৭৮ নম্বর পিলারের কাছে গত দুই রাত ধরে ওই ব্যক্তি অবস্থান করছিলেন ওই ব্যক্তি। গতকাল রাতেও স্থানীয়রা তাকে সেখানে দেখতে পান। তবে বুধবার ভোর থেকে তাকে আর ওই এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

এর আগে গত ১৫ জুন সোমবার রাতে মধ্যেরচর এলাকায় আন্তর্জাতিক শূন্যরেখা অতিক্রম করে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটকে দেন। জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রথমে নিজেকে বাংলাদেশি বলে দাবি করলেও পরবর্তীতে নিজের কোনো সঠিক নাম-ঠিকানা বা পরিচয় দিতে পারেননি। পরিচয় নিশ্চিত হতে না পারায় ওই রাতেই বিজিবি ও স্থানীয়রা তাকে পুনরায় শূন্যরেখায় ফেরত পাঠিয়ে দেয়। এরপর থেকেই তিনি সেখানে অবস্থান করছিলেন।

স্থানীয় বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন- সোমবার রাতে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে ওই যুবক শূন্যরেখায় অবস্থান করছিলেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাকে সেখানে দেখা গেছে। কিন্তু আজ সকাল থেকে তিনি আর সেখানে নেই। হঠাৎ কোথায় গেলেন, তা নিয়ে এলাকায় নানা কথা হচ্ছে।

এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান মোবাইল ফোনে বলেন- আমরা ধারনা করছি বিএসএফ তাকে নিয়ে গিয়েছে। তবুও আমরা বাংলাদেশের সীমান্তে খোঁজ খবর রাখছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

শূন্যরেখায় থাকা সেই ব্যক্তি হঠাৎ নিখোঁজ

আডেট সময় ০৫:২৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬