ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী

শেখ হাসিনার আগমন হবে, এয়ারপোর্ট থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 54

স্টাফ রিপোর্টার: দেশে ক্ষতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলে বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেছেন, এর বিকল্প হবে না।  সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিবির মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি কেউ করতে পারবে না। মুজিববাদের পতন হয়েছে, আর উত্থান হবে না।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার পতনের একদফার আসল রূপকার জুলাই শহীদ ও আহতরা।ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে আমলাতান্ত্রিক দলীয়করণ, চাঁদাবাজি, দুর্নীতি আবার হচ্ছে। দেশের পরিবর্তন শুধু হয়েছে লন্ডনগামী ব্যক্তিদের। গত ২ বছরে দেশের অগ্রগতি হয়; সরকারের ৫ মাস হলেও, দেশে হাসিনার পতনের পরই তার প্রভাব ছিল। উন্নয়নের পরিবর্তে বাধা দেওয়া হয়েছে সংস্কারে। সরকার জুলাই যোদ্ধাদের জন্য কিছু করেনি।

সংস্কারের জন্য নতুন সংবিধান প্রয়োজন হলে, সেই সংবিধান করতে হবে বলেও দাবি করেন নাহিদ ইসলাম।  এনসিপি আহ্বায়ক বলেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বৈষম্যহীন দেশ গড়তে, পরিবর্তনের জন্য আমরা কাজ করে যাচ্ছি।  অনুষ্ঠানে জুলাই গণহত্যারের বিচারসহ অন্যান্য বিচারের রোডম্যাপের দাবি জানান নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি, শহীদ জাবেরের মা রোকেয়া বেগম এমপি ও জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম এমপি।

সূত্র-ইনডিপেনডেন্ট টিভি

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

শেখ হাসিনার আগমন হবে, এয়ারপোর্ট থেকে ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম

আডেট সময় ১১:০২:০৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬