স্টাফ রিপোর্টার: গাইবান্ধার পলাশবাড়িতে সনাতন সম্প্রদায়ের ভগবান শ্রীরামকে অবমাননাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে সদর মডেল থানা সড়কে এ আয়োজন করা হয়। এসময় বক্তারা তাদের ভগবান শ্রীরামকে অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক এড. মিলন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সমীর কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, সাংগঠনিক সম্পাদক প্রহলাদ সাহা রবি, জেলা মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভানু নাগ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী, সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শিপন মজুমদার।
এসময় বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সরকার ও দেশকে বিপাকে ফেলতে ষড়যন্ত্র করছে। তারাই দেশের বিভিন্ন মঠ মন্দিরে হামলা এবং হিন্দুদেরকে পুড়িয়ে মেরে দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখে। যাতে এই সরকার ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হয়। আমরা সেটা হতে দিতে পারি না।
মেঘনার তীর 



















