ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা চন্দ্রগঞ্জে মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী

সরকার এখন বিরোধীদল দমন করছে: মিয়া গোলাম পরওয়ার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 58

স্টাফ রিপোর্টার: সরকার বিরোধীদল দমনে কাজ করছে অভিযোগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, টকশোতে বিরোধী দল নিয়ে যত কটুক্তি, সরকারি দপ্তরে তত প্রমোশন। সোমবার রাতে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালানির মূল্য বৃদ্ধিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকার এখন সংবিধান নিয়ে ব্যস্ত, বিরোধীদল দমনে কাজ করছে। টকশোতে যত বিরোধী দল নিয়ে কটুক্তি কথা সরকারি দপ্তরে তত প্রমোশন। এসময় সরকারের দুর্নীতি, চাঁদাবাজি ও অব্যবস্থাপনার কারণে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট চরম আকার ধারণ করেছে বলে তিনি অভিযোগ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার যখন সংবিধান ও বিরোধী দল দমনে ব্যস্ত, তখন সাধারণ মানুষ গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চাপে চরম দুর্ভোগে পড়ছে। তিনি অভিযোগ করেন, মহেশখালীর এলএনজি অবকাঠামোয় দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দুই দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। অনেক গ্রাহক ভূতুড়ে বিদ্যুৎ বিলের শিকার হচ্ছেন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সূত্র,ইনডিপেনডেন্ট টিভি

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

সরকার এখন বিরোধীদল দমন করছে: মিয়া গোলাম পরওয়ার

আডেট সময় ১০:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬