স্টাফ রিপোর্টার:সরকার সঠিক পথে না থাকলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না, এর প্রভাব পুরো দেশের ওপর পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৮ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সফরে লক্ষ্মীপুরে এসে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, সরকারকে লাইনে রাখার জন্য, সরকারের যৌক্তিক সমালোচনা করার জন্য ছায়া মন্ত্রিসভার মতো যেকোনো প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই। কারণ দিনশেষে সরকার যদি ঠিক পথে না থাকে, তাহলে শুধু সরকার বা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না; আমরাও ক্ষতিগ্রস্ত হবো, বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। সরকারের ছয় মাসের সময়ে বিভিন্ন ক্ষেত্রে যেসব ব্যর্থতা রয়েছে, এনসিপি সেগুলো জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছে।
তিনি আরো বলেন, অর্ন্তবতীকালীন সরকারের সময় যে ধরনের পাইরোটি ছিল.এখন তা নেই বা পাওয়া যাচ্ছেনা। তখন মামলার তদন্ত কার্যক্রম বা আইসিটি কার্যক্রম যত দ্রুত গতিতে চলছেে,এখন তা দেখিনা। এটাই সত্য। সরকারের ৬মাসের যাবতীয় যেসব জায়গায় ব্যর্থ হয়েছে। সেগুলো জনগনের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
আমরা মনে করি, বিরোধী দল হিসেবে এনসিপি যে ভূমিকা সংসদে, রাজপথে এবং সব জায়গায় পালন করছে-সরকারকে প্রশ্ন করা, যেকোনো ধরনের ব্যর্থতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা জনগণের সামনে তুলে ধরা এবং বুক চিতিয়ে লড়াই করে যাওয়া এনসিপি সেই কাজটি করে যাবে, ইনশাআল্লাহ। এসময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেঘনার তীর 












