ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

সাতক্ষীরায় দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার অভিযোগ,স্বামী পলাতক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষীদাড়ি গ্রামে পারিবারিক বিরোধে তাছলিমা খাতুন (৩৫) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার মধ্যরাতে লক্ষীদাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী সাদ্দাম হোসেন পলাতক রয়েছেন। গৃহবধুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
তাছলিমা খাতুন সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। তাদের ১২ বছর বয়সী একটি মেয়ে ও ৯ বছর বয়সী একটি ছেলে রয়েছে।
নিহত গৃহবধুর পিতা নুরুজ্জামান জানান, তার জামাই সাদ্দাম হোসেন অনিয়মিতভাবে রাজমিস্ত্রির কাজ করত। নেশাগ্রস্থ হওয়ায় মাদকের চাহিদা মেটাতে সে প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইত।তাদের সংসারে অভাব-অনটন লেগেই থাকত।
তিনি আরও জানান,‘‘ তাছলিমা খাতুন পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন, সম্প্রতি এমন সন্দেহ ও পুরনো পারিবারিক বিরোধ-সবমিলিয়ে তাদের দাম্পত্য সম্পর্ক অস্বাভাবিক পরযায়ে পৌছায়। শনিবার মধ্যরাতে ঝগড়ার এক পরযায়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সাদ্দাম। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’
নিহতের বড় মেয়ে সাদিয়া সুলতানা (১২) জানান, ‘‘ আমার বাবা সাদ্দাম হোসেন নেশাগ্রস্ত ছিল। নেশা করে প্রায় আমার মায়ের সাথে ঝগড়া করতো। ঘটনার দিন আমার দাদি, আমি ও আমার ছোট ভাই নুর হোসেন (৯) পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। মায়ের গোঙ্গানো শব্দ শুনে আমার দাদি আমাদের ডেকে দ্রুত মায়ের রুমে গেলে মায়ের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখি। ’’
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, ‘‘ পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

সাতক্ষীরায় দুই সন্তানের জননীকে গলা কেটে হত্যার অভিযোগ,স্বামী পলাতক

আডেট সময় ০২:৫৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬