ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির

 সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা, স্বর্ণালংকার লুট

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • 36

স্টাফ রিপোর্টার: চাঁদপুরের কচুয়া উপজেলায় সংঘবদ্ধ ডাকাত দল সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধা গৃহকর্ত্রীকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে। এ সময় ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা। নিহত ফাতেমা বেগম (৭০) উপজেলার সাচার ইউনিয়নের বেরকুটা গ্রামের মিয়াজী বাড়ির মৃত সাদেক মিয়াজীর স্ত্রী। তাঁর স্বামী সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে সংঘবদ্ধ ডাকাত দল ফাতেমা বেগমের ঘরের সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় বাধা দিলে ডাকাতরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।নিহত ফাতেমা বেগমের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতি ও হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

 সিঁদ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যা, স্বর্ণালংকার লুট

আডেট সময় ০৪:৫৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬