ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

সীমান্তের ৮ স্থানে শতাধিক মানুষকে পুশইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি ও স্থানীয়রা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
  • 156

জামালপুর প্রতিনিধি: জামালপুর-কুড়িগ্রাম সীমান্তের আটটি পৃথক পয়েন্ট দিয়ে এক রাতে শতাধিক মানুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের কঠোর অবস্থান ও নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি ।এর আগে সোমবার গভীর রাতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- রাত সাড়ে ১২টার দিকে দাঁতভাঙা বিওপির আওতাধীন ১০৫৪ নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতের দীপচর এলাকায় ৮ থেকে ১০ জনকে পুশইনের চেষ্টা করা হয়। একই সময়ে মোল্লারচর সীমান্তের ১০৬২ নম্বর পিলারের পাশের ভারতের কুচুনিমারা এলাকা দিয়ে আরও ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হয়। এছাড়া ইজলামারি বিওপির ১০৬৭ নম্বর পিলারের বিপরীতে ভারতের মানকারচর এলাকায় ১২ থেকে ১৩ জন, খেয়ারচর বিওপির ১০৬৯ নম্বর পিলারের বিপরীতে ভারতের সদরটিলা এলাকায় ২৫ থেকে ৩০ জন, পাথরেরচর বিওপির ১০৭৫ নম্বর পিলারের বিপরীতে ভারতের লুকায়েরচর এলাকায় ১৮ থেকে ২০ জন, বাঘারচর বিওপির ১০৭৩ নম্বর পিলারের বিপরীতে ভারতের বালুরঘাট এলাকায় ৭ থেকে ৮ জন, ঝাউডাঙা বিওপির ১০৭৮ নম্বর পিলারের বিপরীতে ভারতের দুর্গাপাড়া এলাকায় ৮ থেকে ১০ জন এবং সাতানীপাড়া বিওপির ১০৮৭ নম্বর পিলারের বিপরীতে ভারতের বিলডুবা এলাকায় ৭ থেকে ৮ জনকে পুশইনের চেষ্টা করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়- রাতে এসব পয়েন্টে ভারত লাইট অফ করে দিলে সন্দেহগ হয় তাদের। পরে তারা কঠোর অবস্থানি নিলে এবং সীমান্তে অতিরিক্ত সতর্কতা ও টহল জোরদার থাকায় বিএসএফের এসব প্রচেষ্টা সফল হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি আরও বাড়ানো হয়েছে। এছাড়াও পালাক্রমে সীমান্ত পাহারা দিচ্ছে স্থানীয়রা।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সাংবাদিকদের বলেন- ‘সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত জুড়ে কঠোর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।’

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

সীমান্তের ৮ স্থানে শতাধিক মানুষকে পুশইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি ও স্থানীয়রা

আডেট সময় ০৬:২০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬