ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চন্দ্রগঞ্জের দুই ভাই নিহত

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 246
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের রিয়াদ শহরে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছে.ফয়েজ আহমেদ সজীব(৩০) ও ফরহাদ হোসেন সুজন(২৭)। তারা চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ি এলাকার কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নিহতের স্বজনরা। চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার গভীররাতে সৌদি আরবের রিয়াদ শহরে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফিরছিলেন সজিব ও সুজন দুই ভাই। এসময় তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে দুই ভাই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। দুই  ভাইয়ের মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও আত্নীয় স্বজনসহ চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। স্থানীয় বাসিন্দারা জানান, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পাশাপাশি দুই ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আবদুল মালেকসহ পরিবারের সদস্যরা।
নিহতের বাবা আবদুল মালেক বলেন, দুই ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। তিনি বলেন, মঙ্গলবার গভীররাতে সড়ক দূর্ঘটনায়  দুইজনের মৃত্যুর হয়। সংবাদটি বুধবার সন্ধ্যার দিকে পরিবারের কাছে পৌছায়। সুখের আশায় দুই ছেলেকে বিদেশে পাঠিয়েছি। এখন কি হবে? সে দু:চিন্তায় রয়েছি।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় চন্দ্রগঞ্জের দুই ভাই নিহত

আডেট সময় ০৪:১৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬