ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত দুই

স্টাফ রিপোর্টার: নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে যশোরে ফিরছিলেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল-ঢাকা মহাসড়কের বাদশার গ্যারেজ বালিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল জেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত জাহানারা বেগমের বাড়ি যশোরের মাহিদিয়া গ্রামে এবং অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষীপুর জেলার পূর্ব চককলাপোতা গ্রামের আ. হাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের সাব ইন্সেপেক্টর আবু তাহেরের বাবা চিকিৎসাধীন অবস্থায় ঢাকা পুলিশ হাসপাতালে মারা যান। বুধবার সকালে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে স্বামী ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে যশোরের মাহিদিয়া গ্রামে ফিরছিলেন স্ত্রী জাহানারা বেগমসহ পরিবারের স্বজনেরা। এ সময় নড়াইলের কালনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জাহানারা বেগম নিহত হন এবং আহতদের উদ্ধার করে নড়াইল হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত দুই

আডেট সময় ০১:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬