স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবশে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমহুনী থেকে একটি র্যালি বের হয়। পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দক্ষিন তেমহুানী গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহিসন কবির স্বপন,সাধারন সম্পাদক হারুনুর রশিদসহ আরো অনেকেই। এসময় জেলা-উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে র্যালি ও সমাবেশ
-
মেঘনার তীর - আডেট সময় ০৮:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- 115
Tag :
জনপ্রিয় সংবাদ




















