ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিং এডুকেটেড পক্ষ থেকে গাছের চারা বিতরণ 

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 104
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার ১৫ জুলাই দক্ষিণ হামছাদী ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিং এডুকেটেড’ (Being Educated)-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন গোপীনাথপুর চম্পকা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চমৎকার এই সবুজ উদ্যোগে খুদে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে অংশ নেয়।
​চারা বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের গাছের সঠিক পরিচর্যা করার পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন গোপীনাথপুর চম্পকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছায়েদুর রহমান ছায়েদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার, ইউনিয়ন পরিষদ সদস্য ইউছুফ হোসেন এবং বিশিষ্ট শিক্ষানুরাগী সুভাষ মাস্টার। এছাড়াও মহতী এই কর্মসূচীকে সফল করতে দিনভর নিরলস পরিশ্রম করেন সংগঠনের একঝাঁক তরুণ সদস্য। যাদের মধ্যে অন্যতম ছিলেন আমির হামজা ভুঁইয়া নাহিদ, আকরাম হোসেন বাবু, আশরাফুল আলম, ইমন, আবির, রিমন, শ্রাবন, মাহি এবং নিরবসহ আরও অনেকে। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে সবুজ বিপ্লব ঘটাতে হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিং এডুকেটেড পক্ষ থেকে গাছের চারা বিতরণ 

আডেট সময় ০৩:৪৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬