ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

হাসপাতালে দুর্ঘটনার স্বীকার হয়ে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 59

কুষ্টিয়া প্রতি‌নি‌ধি:  কুষ্টিয়া জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয় চিকিৎসা নিতে আসা এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। পরে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে বিচ্ছিন্ন পায়ের অংশ ছাড়াই মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় পরিবারকে।

নিহত হাসেম আলী (৬০) কুষ্টিয়া সদর উপ‌জেলার আব্দালপুর ইউনিয়‌নের প‌শ্চিম আব্দালপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

নিহ‌তের ভাই রা‌শিদুর রহমান অভিযোগ ক‌রে ব‌লেন,বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসেম আলীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জরু‌রি বিভাগ থে‌কে তাঁ‌কে অর্থপে‌ডিক ওয়াডে পাঠানো হয়। সেখা‌নে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে মরদেহ গ্রহণের সময় তার বিচ্ছিন্ন ডান পা খুঁজে পাওয়া যায়নি।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে আব্দালপুর এলাকার শাহপুর নতুন মসজিদ মোড়ে একটি ইজিবাইক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানযাত্রী হাসেম আলী গুরুতর আহত হন এবং তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিহ‌তের প্রতি‌বেশী আব্দালপুর ইউনিয়ন প‌রিষ‌দের(ইউপি) চেয়ারম‌্যান আলী হায়দার স্বপন ব‌লেন, দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও বিচ্ছিন্ন পায়ের অংশ পাওয়া যায়নি। হয়‌তোবা আয়ারা কেউ ময়লার ভাগা‌ড়ে ফে‌লে দি‌য়ে‌ছে। বিষয়‌টি তদন্ত ক‌রে ব‌্যবস্থা নেওয়ার দা‌বি জানা‌চ্ছি।
জান‌তে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও). ইকবাল হাসান বলেন,“দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের স্টাফরা বিচ্ছিন্ন পায়ের অংশ স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছেন বলে শুনেছি। এরপর কী হয়েছে, তা আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

হাসপাতালে দুর্ঘটনার স্বীকার হয়ে এক ব্যক্তির বিচ্ছিন্ন পা খুঁজে না পাওয়ার অভিযোগ

আডেট সময় ০৩:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬