ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

হ্যাটট্রিক মেসির, আলজেরিয়া–০

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৫৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 45

মেঘনার তীর ডেস্ক: হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। ৩ গোলে এগিয়ে আছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনf। ম্যাচের ১৭ মিনিটে একটি, ৬০ মিনিটে দ্বিতীয়টি, এর পরের গোলটি তিনি করেছেন ৭৫ মিনিটের মাথায়। আলজেরিয়ার বিপক্ষে চলছে গতবারের এ চ্যাম্পিয়নের লড়াই।

শুরু থেকেই দারুণ উত্তেজনাপূর্ণ ম্যাচের মাত্র ১৭ মিনিটে মেসির দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। নিজের ২০০তম ম্যাচ খেলতে নেমে সেই চিরচেনা বাঁ পায়ের জাদু দেখান মেসি। গ্রুপ ‘জে’-এর প্রথম ম্যাচে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। দুই দলেরই প্রথম গোল বাতিল হয়ে যায়।খেলার মাত্র পাঁচ মিনিটে জালে বল পাঠান মেসি। তবে মুহূর্তেই সহকারী রেফারির পতাকা ওঠালে স্বপ্ন ভেঙে যায়। খুব অল্প ব্যবধানে মেসির অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়। মেসির গোল বাতিল হওয়ার পর একই অভিজ্ঞতার সাক্ষী হয় আলজেরিয়াও। অফসাইডের কারণে বাতিল হয় তাদের গোলও। এরপর মাত্র ম্যাচের মাত্র ১৭ মিনিটে আসে জাদুকরী মুহূর্ত।

মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। কিছুটা এগিয়ে গিয়ে ২৫ গজ দূর থেকেই মেসি শট নেন, আলজেরিয়ার গোলরক্ষক ও জিনেদিন জিদানপুত্র লুকা জিদান তাতে হাত ছুঁয়ে দেন। কিন্তু ততক্ষণে তাকে ফাঁকি দিয়ে জালে জড়ায় বল। এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিরতির পর আবারও শুরু হয় টানটান উত্তেজনা। ৬০ মিনিটের মাথায় দলকে ২–০ গোলে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে বল জালে জড়ান মেসি।

৭৫মিনিটের মাথায় হ্যাট্রটি করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে আসেন মেসি। বিশ্বকাপে মেসির গোল এখন ক্লোসার সমান ১৬টি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

হ্যাটট্রিক মেসির, আলজেরিয়া–০

আডেট সময় ০৮:৫৮:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬