ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 110

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে ৪ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত যুবক রাফিকে (২৫) আটক করে রাতে পুলিশের কাছে সোপর্দ করেছে। এরআগে সোমবার বিকালে কালিকাপুর গ্রামের জাফর আলী বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। আটক রাফি একই গ্রামের জাফর আলী বেপারী বাড়ির ইউসুফ বেপারীর ছেলে।

এলাকাবাসী ও শিশুর পরিবারের দাবী, ওই শিশুকে একা পেয়ে প্রলোভন দিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে রাফি। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। অপরদিকে শিশুকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে শিশু ধর্ষণ চেষ্টাকারী রাফির বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান। তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকার সর্বস্তরের জনগণ প্রতিবাদ জানিয়েছেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে রাফিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

আডেট সময় ০৯:১৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬