ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

৫১ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় ৩ সরকারি কর্মচারি গ্রেফতার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 73

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।
উপজেলা প্রশাসনের তথ্যসূত্রে জানাযায়, দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম চেকবইয়ের কাউন্টারফয়েল ও ব্যাংক হিসাব মিলিয়ে অসঙ্গতি দেখতে পান। পরে যাচাই-বাছাইয়ে চেক জালিয়াতির বিষয়টি সামনে আসে।
অভিযোগ অনুযায়ী, ইউএনওর স্বাক্ষর নেওয়ার পর চেকে অতিরিক্ত সংখ্যা যুক্ত করে টাকার পরিমাণ বাড়ানো হয়। একই সঙ্গে টাকার বানানেও পরিবর্তন করা হয়। তবে চেকবইয়ের কাউন্টারফয়েলে এসব পরিবর্তনের কোনো তথ্য ছিল না। এ ঘটনায় উপজেলা পরিষদের সাবেক সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পার্থ সারথী পাল এবং অফিস সহায়ক মো. ফিরোজ ও নূর ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ হেফাজতে নেওয়া হয়।
সংশ্লিষ্টদের দাবি, গত প্রায় এক বছর ধরে একই কৌশলে সরকারি অর্থ উত্তোলন করা হচ্ছিল। সর্বশেষ চলতি বছরের ১ মার্চ এমন একটি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর পর সংশ্লিষ্ট কর্মচারীর বদলির পর আর নতুন কোনো ঘটনার তথ্য মেলেনি।
এদিকে, গত বছরের মে মাসে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ঘটে যাওয়া রহস্যজনক অগ্নিকাণ্ডের সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মিজানুর রহমান জানান, চেক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। হিসাব-সংক্রান্ত নথিপত্র, সংশ্লিষ্ট চেক ও ব্যাংকের তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মনিরা হক জানায়, চেক জালিয়াতি করে বিভিন্ন সময় ২৬টি চেকের অনুকূলে ৫১লাখ টাকা তসরূপের অভিযোগে ফুলগাজী উপজেলা পরিষদের তিন কর্মচারির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্তরা থানা হেফাজতে আছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে। আর কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

৫১ লাখ টাকার চেক জালিয়াতির ঘটনায় ৩ সরকারি কর্মচারি গ্রেফতার

আডেট সময় ০৪:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬