ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

৮ ফুট লম্বা বার্মিস অজগর উদ্ধার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • 53

খাগড়াছড়ি প্রতিনিধি// খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি ৮ ফুট লম্বা বার্মিস প্রজাতির অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালায় মাছ ধরার জালে সাপটি আটকা পড়ে।

স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, জমির পানি নামার একটি নালায় মাছ ধরার জন্য জাল পেতেছিলেন তিনি। পরে জাল তুলতে গিয়ে দেখতে পান একটি বড় অজগর সাপ তাতে আটকা পড়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বেচ্ছাসেবী সংগঠন ‘ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স’-এর সংগঠক হৃদয় বড়ুয়া। স্থানীয়দের সহযোগিতায় তিনি সাপটি নিরাপদে উদ্ধার করেন। পরে অজগরটি মেরুং রেঞ্জের বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

মেরুং রেঞ্জের উপবন সংরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ বলেন, উদ্ধার হওয়া বার্মিস প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন ৭ কেজি ৮০০ গ্রাম। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সাপটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

বন বিভাগ ও বন্য প্রাণী সংরক্ষণকর্মীরা জানান, বার্মিস অজগর বিষধর নয়। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এমন বন্য প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার জন্য জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

৮ ফুট লম্বা বার্মিস অজগর উদ্ধার

আডেট সময় ০৪:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬