ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: প্রতিবেদন জমা ৩ জুন

স্টাফ রিপোর্টার: আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে ভুক্তভোগী মায়েদের সাক্ষ্য ও বক্তব্য নেয়া হবে। সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। গত ২৭ মে রাজধানীর মগজারে আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে মৃত্যু হয় ছয় নবজাতকের। ঘটনা তদন্তে ৩ দিনের সময়ে বেঁধে দিয়ে গঠন করা হয় কমিটি। শনিবার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও, সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও  সময় চেয়েছে কমি ি।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় আগামী ৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ভুক্তভোগী মায়েদের বক্তব্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘বাচ্চাদের কোথাও মুভ করানো হয়েছিল, ডাক্টারি চিন্তা ধারায় যা আছে এবং ইঞ্জিনিয়ারিং দিক থেকে যা আছে সবকিছু দেখা হয়েছে। কিন্তু প্রতিবেদনটি আমরা আজ দিকে পারিনি, কারণ একটা জিনিস আমাদের বাকি আছে, এটি হলো মায়েদের বক্তব্য নেওয়া খুবই জরুরি। ৩ তারিখে (জুন) আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদনটি পাব, তখন আমরা প্রতিবেনটির বিষয়ে জানাব।’ এ সময় প্রাথমিক তদন্তে উঠে আসা গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। এছাড়া এক মায়ের অনুরোধে সংশ্লিষ্ট ওয়ার্ডে প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ রাখা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মায়েদের বক্তব্যটা নিলে প্রতিবেদনটি পূর্ণাঙ্গ হবে, তখন আপনারা জাতিকে পূর্ণাঙ্গ ব্যাপারটা জানাতে পারবেন। আমরা আপনাদের এটি বলতে চাই এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুতসহকারে বিষয়টি দেখছি। প্রতিবেদনের মাধ্যমে এই ঘটনায় দায়িদের শাস্তির ব্যবস্থা করব। এ ঘটনায় অভিযুক্ত কাউকে আমরা ছাড় দেব না।’

আদ-দ্বীন হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিকও খতিয়ে দেখা হচ্ছে। জানান, গাফিলতি বা অবহেলার কোন প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: প্রতিবেদন জমা ৩ জুন

আডেট সময় ০৪:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬