ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন, কে কোথায় পারফর্ম করছেন

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • 159

বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, সঙ্গে থাকে সংগীত, বিনোদন আর তারকাদের ঝলমলে উপস্থিতি। এবার সেই আয়োজন যেন আরও বড় পরিসরে। কারণ ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে বিশ্বকাপ। আর সেই উপলক্ষে তিন দেশেই বসছে বর্ণাঢ্য উদ্বোধনী উৎসব।মেক্সিকো সিটি, টরন্টো ও লস অ্যাঞ্জেলসে আয়োজিত হবে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বিশ্বের জনপ্রিয় সব সংগীত তারকা।

মেক্সিকোতে শাকিরার প্রত্যাবর্তন
বিশ্বকাপ আর শাকিরা—দুটো নাম যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০১০ বিশ্বকাপে ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা এই কলম্বিয়ান তারকা এবারও থাকছেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পরিবেশন করবেন নতুন গান ‘দাই দাই’। তার সঙ্গে থাকবেন আফ্রোবিট তারকা বার্না বয়। শুধু তাই নয়, ফাইনাল ম্যাচের বিরতির অনুষ্ঠানেও পারফর্ম করার কথা রয়েছে শাকিরার।মেক্সিকো সিটির আয়োজনে আরও থাকছেন জে বালভিন, বেলিন্দা, ড্যানি ওশান, আলেহান্দ্রো ফার্নান্দেস, লিলা ডাউনস, মানা, লস অ্যাঞ্জেলেস আসুলেস এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় শিল্পী টাইলা।

টরন্টোতে নোরা ফাতেহির নাচ
কানাডার উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে তারকাদের ভিড়। টরন্টো স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন নোরা ফাতেহি, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, উইলিয়াম প্রিন্সসহ আরও অনেকে।আয়োজকেরা জানিয়েছেন, সংগীত ও নৃত্যের মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং বৈচিত্র্য তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।

লস অ্যাঞ্জেলসে কেটি পেরির ঝলক
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ মার্কিন পপ তারকা কেটি পেরি। লস অ্যাঞ্জেলসের মঞ্চে তার সঙ্গে পারফর্ম করবেন ব্রাজিলিয়ান গায়িকা অ্যানিত্তা, নাইজেরিয়ান তারকা রেমা, কোরিয়ান তারকা লিসা, র‌্যাপার ফিউচার এবং টাইলার।বিশ্বকাপের আবহে এই তারকাদের পরিবেশনা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি বিনোদনের খোরাক জোগাবে বলেই মনে করছেন আয়োজকেরা।

ফুটবল আর বিনোদনের মিলনমেলা
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানগুলো প্রযোজনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রযোজক মার্কো বালিচ। আয়োজকদের প্রত্যাশা, ফুটবলের উত্তেজনার পাশাপাশি সংগীত ও সংস্কৃতির এই আয়োজন বিশ্বজুড়ে দর্শকদের জন্য হয়ে উঠবে স্মরণীয় এক উৎসব।মাঠে বল গড়ানোর আগে তাই চোখ থাকবে মঞ্চেও। কারণ ফুটবল বিশ্বকাপের উৎসব শুরু হচ্ছে শাকিরা, কেটি পেরি, নোরা ফাতেহিদের তারকাখচিত আয়োজনে।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

তিন দেশে বিশ্বকাপের উদ্বোধন, কে কোথায় পারফর্ম করছেন

আডেট সময় ১০:৪০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬