স্টাফ রিপোর্টার: বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই একসঙ্গে শেষ চারে উঠেছে।
এবারের সেমিফাইনালে ওঠা চার দলই অতীতে বিশ্বকাপের শিরোপা জিতেছে। বিশ্বকাপ ইতিহাসে এটি তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল, যেখানে চার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এর আগে ১৯৭০ এবং ১৯৯০ সালের বিশ্বকাপেও একই চিত্র দেখা গিয়েছিল।
প্রথম সেমিফাইনালে আগামী ১৪ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। দুই ইউরোপীয় পরাশক্তির এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টায় মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ফাইনালে জায়গা নিশ্চিত করতে দুই দলই মাঠে নামবে সর্বোচ্চ শক্তি নিয়ে। চার সাবেক বিশ্বচ্যাম্পিয়নের উপস্থিতিতে এবারের বিশ্বকাপের সেমিফাইনালকে ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পর্ব হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মেঘনার তীর 



















