স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় শহরের উত্তর তেমুহনী সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় লক্ষ্মীপুরের শহিদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। পরে পুলিশ সুপার মো. আবু তারেক,জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়। এসময় শহিদ পরিবারের সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করে। এদিকে, জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেঘনার তীর 



















