ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধান গ্রেফতার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০২:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 58
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেফতার করছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসার প্রধান মাওলানা আব্দুল আহাদ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল- হাজতে প্রেরন করা হয়। এর আগে রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার এলাকার দিঘলী রাস্তার মাথা এলাকার  মাদ্রাসা থেকে তাকে আটক করে পুলিশ।
ভুক্তভোগীরা জানান, শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ৯ টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের এক শিশু শিক্ষার্থীকে অভিযুক্ত শিক্ষক তার ব্যক্তিগত (খাস) কক্ষে ডেকে নেন। সেখানে তাকে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করেন। পরদিন ওই শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে নিজ বাড়িতে গিয়ে তার মাকে পুরো ঘটনাটি জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশ ও স্থানীয়দের অবহিত করার পর তাকে আটক করা হয়। তবে আটকের সময় অভিযুক্ত শিক্ষকের দাবী, ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাসিঁয়ে দেয়া হয়েছে। এ ঘটনার সাথে কোনভাবে তিনি জড়িত নয়। পুরো ঘটনা মিথ্যা ও বানোয়াট বলেও দাবী করেন স্বজনরা।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল- হাজতে প্রেরন করা হয়। রাতেই নির্যাতিত শিশুর পরিবার থানায় একটি মামলা দায়ের করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধান গ্রেফতার

আডেট সময় ০২:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬