ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

নজরুল বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর সাহিত্য সংসদ এর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • মেঘনার তীর
  • আডেট সময় ১২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 215

স্টাফ রিপোর্টার: নজরুল বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর আয়োজনে সাহিত্য সাংস্কৃতিক চর্চার। ২০ এপ্রিল কলেজ মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও পৌর প্রশাসক সম্রাট খীসা। সাহিত্য সংসদ এর সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মুহাম্মদ ফরিদ হাসান। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদ এর সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। আলোচনায় অংশ নেন কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।

সাহিত্য সংসদ এর যুগ্ম সম্পাদক আবৃত্তিকার আসাদুল ইসলাম শ্রাবণ ও ফুয়াদ হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্রাট খীসা বলেন, আমাদের প্রতিবাদের ভাষা শিখিয়েছেন কাজী নজরুল ইসলাম। মাদক,বাল্যবিয়ে, ইভটিজিং সহ সকল অন্যায় ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের দায়িত্ব পালনের জন্যে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন,  নজরুলকে অনুসরণ করলে জাতি হিসেবে আমরা সমৃদ্ধ হবো।জাতীয় কবিদের পাশাপাশি স্থানীয় কবি লেখকদের চর্চাকে ছড়িয়ে দেওয়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
নজরুলের কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ এবং নজরুল সংগীত ও গজল প্রতিযোগিতায় বিজয়ী হন কলেজের শিক্ষার্থী নাজিফা ফাওজিয়া, আবদুর রহমান তালহা, মারিয়াম সানিয়াত,উচওয়াতুন নাবিহা ফাইরুজ, তামজিদ হাসান, মুমতাহিনা আফরিন ও জিহাদ হোসেন। প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিক্ষার্থীদের মাঝে নজরুলের সংক্ষিপ্ত পরিচিতিও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সাবেক উপপরিচালক খালেদ সাইফুল্লাহ, চাঁদপুরের কবি নুরুল আলম পাটওয়ারী, সাহিত্য সংসদ এর বিশেষ সম্পাদক রিয়াজুল ইসলাম জাকির, দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন, নির্বাহী সদস্য ফাহাদ হোসেন নাইম ও আরাফাত হোসেন বাহার। কলেজের বিপুল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

নজরুল বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর সাহিত্য সংসদ এর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আডেট সময় ১২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬