স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে জুলাই গনঅভ্যুত্থানের আলোচনা সভায় শিবির ও ছাত্রদলের দু’পক্ষের হট্টগোলের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এঘটনা ঘটে। পরে পুলিশ ও স্হানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রশাসন সূত্র জানায়,বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসনের আয়োজিত জুলাই গনঅভ্যুত্থানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শিবির সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন সভায় বক্তব্য দিচ্ছেন। এতে সরকারের নানা সমালোচনা করে সারোয়ার কথা বলছেন। এসময় ছাত্রদল সমর্থিত জুলাই যোদ্ধা রাহাত হোসেনের নেতৃত্বে তারা বাধা দিলে দু’পক্ষের মধ্যে হট্টগোল বেধে যায়। পরে স্হানীয় পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান,পুলিশ সুপার আবু তারেকসহ প্রশাসনের কর্মকর্তা,জুলাই যোদ্ধা,শহীদ ও আহতদের পরিবারের লোকজন।
এদিকে শিবির সমর্থিত জুলাই যোদ্ধা সারোয়ার হোসেন বলেন, জুলাই যোদ্ধাদের স্মৃতি স্মারন করে আলোচনা করছি। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেয় এবং হট্টগোল শুরু করে। এটা কোনভাবে কাম্য হতে পারেনা।
জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, শিবির নেতা সারোয়ার হোসেন সরকারের সমালোচনাসহ নানা কটুক্তি করে বক্তব্য দিচ্ছে। এতে জুলাই যোদ্ধারা এর প্রতিবাদ জানায়। কোন ধরনের কটুক্তি মেনে নেয়া হবেনা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। সুন্দরভাবে জুলাই গনঅভ্যাুথান দিবসের আলোচনা শেষ হয়েছে। কোন ধরনের সমস্যা হয়নি।
মেঘনার তীর 












