ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

নদীপথ ব্যবহার করে বিপদে ভারতীয় ২ জাহাজ

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • 38

মেঘনার তীর ডেস্ক: বাংলাদেশের নদীপথ দিয়ে কলকাতা থেকে মুর্শিদাবাদে গিয়েছিল ভারতীয় জাহাজ এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের অনুমতির অভাবে আর ফিরতে পারছে না। ১৭শ টন ফ্লাই অ্যাশ নিয়ে থেমে আছে। এদিকে ৭ দিনের মধ্যে কলকাতায় না গেলে, বাতিল হবে ফিটনেস সনদ। ব্যবসায়ী নেতারা বলছেন, কাস্টমসের উদাসীনতাই এ ঘটনার জন্য দায়ী। এতে দুই দেশের বাণিজ্যেরই ক্ষতি হচ্ছে।

রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ থেকে মুর্শিদাবাদের মায়াবন্দর পর্যন্ত নৌপথ দীর্ঘদিন বন্ধ ছিল। ২০২৪ সালে চালু হলেও ১০ দিন পর তা আবারো বন্ধ হয়ে যায়।

বন্দরটি চালুর সম্ভাবনা দেখে ২০২৪ সালের ৩০ এপ্রিল কলকাতা থেকে বাংলাদেশের নৌপথে মুর্শিদাবাদের মায়াবন্দরে যায় এমভি মহাকালী ও টাগবোট রুদ্র। কিন্তু ১০ দিনের মাথায় বন্দরটি বন্ধ হয়ে গেলে প্রায় ২ বছর ধরে আটকে আছে জাহাজ দুটি।

১ হাজার ৭শ টন ফ্লাই অ্যাশ বহনকারী দুই জাহাজের বাংলাদেশে প্রতিনিধি এসএস রহমান শিপিং লাইনস। তারা ফিরতি যাত্রার জন্য অনুমতি এবং কাস্টমসের পরীক্ষার জন্য এনবিআরে আবেদন করলেও, মেলেনি অনুমতি। ব্যবসায়ীদের অভিযোগ, এনবিআরের গাফিলতিতে চালু হচ্ছে না সুলতানগঞ্জ বন্দর। এতে বিপাকে উভয় দেশের ব্যবসায়ীরা।

রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী বলেন, ‘রাজস্ব বোর্ড বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা পারমিশন দিচ্ছে না। আমাদের ১১টা পারমিশন দরকার। এরমধ্যে নৌপরিবহন থেকে শুরু করে সবাই ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। শুধু রাজস্ব বোর্ড অনুমোদন দেয়নি।’

জাহাজ দুটির ফিটনেস মেয়াদ ৭ দিন পর শেষ হচ্ছে। সনদ নবায়নের জন্য এর আগেই কলকাতায় পৌঁছাতে হবে। নইলে পড়তে হবে আইনি জটিলতায়। সব বিষয়ে এনবিআরের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

নদীপথ ব্যবহার করে বিপদে ভারতীয় ২ জাহাজ

আডেট সময় ১০:৪২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬