স্টাফ রিপোর্টার। কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে শহরের উত্তর তেমুহানী থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দক্ষিন তেমুহানী গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা ও বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূইঁয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারন সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন,জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন,সাধারন সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন,সাধারন সম্পাদক হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ ও হাসিবুর রহমনা অভিসহ সংগঠনের নেতারা। এসময় হাজারো নেতাকর্মী এই কর্মসুচিতে অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই ষড়যন্ত্র শুরু হয়েছে। তারেক রহমানের হাতে শক্তিশালী করে সকল অপশক্তিকে প্রতিহত করতে সকলকে মাঠে থেকে কাজ করবে। ১৭ বছর এত জুলুম নির্যাতন করেছেন,কই আমরা তো পালিয়ে যাইনি। কিন্তু আপনারা পালিয়েছেন, তাও নিজ দেশে না,অন্য দেশে। আ’লীগ নৈরাজ্য করলে দাঁতভাঙা জবাব দিবে। আমরা রাজপথে আছি, থাকবো।
মেঘনার তীর 



















